ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রুশ সৈন্যরা বুচায় নারী-কিশোরীদের ধর্ষণ করেছে : ইউক্রেন

     রুশ সৈন্যরা বুচায় নারী-কিশোরীদের ধর্ষণ করেছে : ইউক্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহরের অন্তত ২৫ নারী ও কিশোরী বলেছে যে, তারা রাশিয়ার সৈন্যদের ধর্ষণের শিকার হয়েছে। বুধবার ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বুচায় রুশ সৈন্যরা গণহত্যা চালানোর পাশাপাশি নারী ও কিশোরীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে অভিযোগ করেছেন। 

    ইউক্রেনের পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনার লিউডমিলা ডেনিসোভা বলেছেন, নাগরিকদের সহায়তায় একটি টেলিফোন হেল্পলাইন চালু করা হয়েছে। এই টেলিফোনে রাশিয়ান সৈন্যদের হাতে ১৪ থেকে ২৪ বছর বয়সী নারী ও কিশোরীেদের ধর্ষণের অন্তত ২৫টি অভিযোগ পাওয়া গেছে।

    তিনি বলেছেন, ইউক্রেনীয় জনগণের ওপর রাশিয়ার সৈন্যদের গণহত্যা এবং সামরিক অপরাধের প্রমাণ পেয়েছে ইউক্রেন। ধর্ষণ এখন রাশিয়ান সৈন্যদের নতুন অস্ত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ডেনিসোভা বলেন, সেখানে একসাথে ১৪ থেকে ২৪ বছর বয়সী ২৫ জন নারী ও কিশোরী পাওয়া গেছে। যারা রুশ সৈন্যদের ধর্ষণের শিকার হয়েছেন।

    তিনি বলেন, গত এক মাস ধরে এটি ঘটে আসছে। দুর্ভাগ্যবশত, আমরা এই ভয়ানক অপরাধের নথিভুক্ত করতে থাকব। প্রত্যেক অপরাধীকে শাস্তি দিতে হবে।

    ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর বুচা ছেড়ে রুশ সৈন্যরা চলে যাওয়ার পর সেখানে তাদের চালানো নৃশংসতার চিত্র সামনে আসছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে; যেখানে সাধারণ ইউক্রেনীয়দের গুলি চালিয়ে হত্যার পর গণকবর দেওয়া হয়েছে। তবে বুচায় নৃশংসতা চালানোর অভিযোগ করেছে রাশিয়া।

    সূত্র: বিবিসি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ