ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

শ্রমিকদল নেতা জাফরুল হাসানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

শ্রমিকদল নেতা জাফরুল হাসানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক মরহুম জাফরুল হাসানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিএনপি দলীয় কার্যালয়ে শ্রমিক দল বরিশাল জেলা কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণের আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড,মজিবুর রহমান নান্টু। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক এমজি ফারুক, জেলা বিএনপি সদস্য এ্যাড, তারেকুল ইসলাম শাহিন, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আকন, জেলা শ্রমিকদল সহ-সভাপতি মো. নান্নু মিয়া, জেলা প্রচার সম্পাদক জয়নাল আবেদিন বাচ্চু, মহানগর শ্রমিকদল সদস্য তারেকুল ইসলাম তারেক, মাসুম হাসান, উজিরপুর পৌর শ্রমিক দল সভাপতি মো. সোলাইমান মিয়া প্রমুখ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন