ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৬৭ শিশু নিহত

    ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৬৭ শিশু নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত বহু শিশু প্রাণ হারিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রুশ সৈন্যদের হামলায় কমপক্ষে ১৬৭ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২৭৯ জন। এক মাসের বেশি সময় ধরে দেশটিতে সংঘাত চলছেই। খবর বিবিসির।

    ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ক্রমাগত গোলাবর্ষণ এবং বোমা হালায় প্রায় ৯২৭টি স্কুল এবং অন্যান্য শিক্ষা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


    সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে পূর্বাঞ্চলীয় ডনেৎস্ক অঞ্চলে। সেখানে রাশিয়ার হামলায় ৮১ শিশু প্রাণ হারিয়েছে। অপরদিকে রাজধানী কিয়েভে ৭৮ শিশু এবং খারকিভ অঞ্চলে ৬৪ শিশু নিহত হয়েছে।

    এদিকে বুচা শহরের মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, সেখানে ৩২০ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে রুশ সৈন্যরা। ওই শহর দখলের সময় এসব নিরীহ মানুষকে হত্যা করা হয়।

    ওয়ার্ড টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেদোরুক বলেন, তিনি ব্যক্তিগতভাবেই রুশ বাহিনীর হাতে বহু মানুষের হত্যাকাণ্ডের সাক্ষী।

    তিনি বলেন, আমার চোখের সামনেই অনেক কিছু হয়েছে। ফেদোরুক বলেন, সেখানে তিনটি বেসামরিক গাড়িতে করে লোকজন কিয়েভে যাওয়া চেষ্টা করছিল এবং তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। তিনি আরও অভিযোগ করেছেন যে, রুশ বাহিনী শহর দখলের সময় স্থানীয় রাজনীতিবিদদেরও নিস্তার দেয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ