ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

    বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনায় বিশ্বে অসুস্থতায় মারা গেছেন ৩ হাজার ৪৮১ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন। তবে এই দিন ১৫ লাখ ৪০ হাজার ৯৩৬ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

    বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮২ লাখ ১৭ হাজার ২৪০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯০৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৩৩৩ জন।

    বুধবার (৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন দক্ষিণ কোরিয়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং করোনাজনিত অসুস্থতায় দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। আর যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৬ জনের এবং দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৮০ জন।

    সোমবার বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ২৫৬ জন, মৃত ২৬৬ জন), রাশিয়া (মৃত ৩১৬ জন, নতুন আক্রান্ত ১৩ হাজার ৯৪৭ জন), ফ্রান্স (মৃত ১২৯ জন, নতুন আক্রান্ত ২ লাখ ৩ হাজার ২১ জন), ইতালি (মৃত ১৯৪ জন, নতুন আক্রান্ত ৮৮ হাজার ১৭৩ জন)।

    আগের দিন মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জন আক্রান্ত হয়েছিলেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ