ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আর জোট সরকার নয়

    আর জোট সরকার নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে নিজের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে দাবি করে ইমনার খান বলেছেন, পুনরায় ব্ল্যাকমেইল এড়াতে তিনি কেন্দ্রে আর জোট সরকার গঠন করবেন না। 

    মঙ্গলবার লাহোর গভর্নর ভবনে এক গণজমায়েতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এবার সতর্কতার সঙ্গে বিচার বিবেচনা করে কেবল আদর্শিক কর্মীদেরকেই পিটিআই পার্টির টিকিট দেওয়া হবে।  খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

    এ সময় তিনি স্বীকার করেন, অতীতে তার দল অনেক ভুল করেছে এবং সেগুলোর জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। তিনি বলেন, আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি…জোট সরকার গঠন করে মিত্রদের দ্বারা ব্ল্যাকমেইল হতে হবে।  

    ইমরান খান বলেন, ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ গ্রহণ করায় একটি নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টাকারী সেই ‘বিশ্বাসঘাতককে’ আগামী সাধারণ নির্বাচনে পকিস্তানি জাতি একটি শিক্ষা দেবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ এই বিশ্বাসঘাতকদের (বিরোধী নেতাদের) রাজনীতি চিরতরে শেষ করে দিয়ে একটি শিক্ষা দেবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ