ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

বরিশালে নৌ-পুলিশের ঝটিকা অভিযানে ৩৭ মণ জাটকা জব্দ

বরিশালে নৌ-পুলিশের ঝটিকা অভিযানে ৩৭ মণ জাটকা জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নৌ-পুলিশ ঝটিকা অভিযানে ৩৭ মন জাটকা জব্দ করা হয়েছে। নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নেতৃত্বে  বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান, বরিশাল অঞ্চল অফিসের পুলিশ পরিদর্শক আবদুল জলিলসহ নৌ পুলিশের সদস্যরা সোমবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টা থেকে ১১টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বরিশালের দপদপিয়া সেতুর ঢালে টোলঘর সংলগ্ন স্থানে একাধিক যাত্রীবাহী পরিবহন ও পিকআপ ব্যানে অভিযান চালিয়ে আনুমানিক ৩৭ মণ জাটকা উদ্ধার করা হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দীন জানান,  বরিশাল নৌ পুলিশের জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত  কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও পিকআপ ভ্যানে অভিযান  চালানো হয়। এ সময় আনুমানিক  ৩৭ মন জাটকা জব্দ করা হয়।  পরবর্তীতে গতকাল সকাল ১০টার সময় জব্দকৃত  জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

তিনি আরো জানান, বরিশাল নৌ  পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের  জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন