ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • শ্রীলঙ্কার জরুরি অবস্থা প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট

    শ্রীলঙ্কার জরুরি অবস্থা প্রত্যাহার করলেন প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক ডজন এমপি ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার গভীর রাতে এক বিবৃততে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

    বিবৃততে প্রেসিডেন্ট জানান, গত শুক্রবার জারি হওয়া জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করেছেন।

    সংকটে জর্জরিত দেশটির নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রীও মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রী আলী সাবরি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতে মঙ্গলবার পদত্যাগ করেছেন। 

    এদিকে, শ্রীলঙ্কায় নজিরবিহীন তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছেন।

    মঙ্গলবার দেশটির সংসদে দেওয়া বক্তৃতায় একটি নতুন নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, গত ২০ বছর ধরে দেশের প্রত্যেক নেতা নির্বাহী রাষ্ট্রপতি ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউই সেটি করেননি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ