ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • গাঁজায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!

    গাঁজায় আসক্ত ছেলের মুখে মরিচের গুঁড়া দিলেন মা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যায়নি। বাড়ি থেকে পালিয়ে দিনের পর দিন থাকতো নিখোঁজ। করতো গাঁজার নেশা। বারবার নিষেধ করেও কোনো কাজ হয়নি। শেষপর্যন্ত ছেলে ঘরে ফিরতেই গাছে পিঠমোড়া করে বাঁধলেন মা। তারপর মুখে ডলে দিলেন মরিচের গুঁড়া। সোমবার (৪ এপ্রিল) ভারতের হায়দরাবাদের গান্ধীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

    এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়েছে এর ভিডিও। তাতে দেখা যায়, গাছে পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছেলের মুখে মরিচের গুঁড়া মাখিয়ে দিচ্ছেন মা। ছেলেটি চিৎকার করতে করতে মুখ ঢাকতে গেলে এক আত্মীয় এসে তার হাত টেনে ধরেন। সেখানে আরও লোক থাকলেও কেউই তাকে সাহায্য করতে এগিয়ে যাননি।

    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, মায়ের এমন করা উচিত হয়নি। ১৬ বছরের ছেলে নেশার কবলে পড়েছে। তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলাম। এ বিষয়ে বাবা-মায়ের আরও সতর্ক হওয়া উচিত ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ