ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা

    পটুয়াখালীতে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামে ধর্ষণের শিকার হয়েছে এক ৫ম শ্রেনির ছাত্রী (১২)। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার (৪এপ্রিল) পটুুয়াখালী সদর থানায় দুই জনকে আসামি করে মামলা করেছেন।

    অভিযুক্তরা হলেন মো. বারেক জোমাদ্দারের ছেলে আল-আমিন জোমাদ্দার (৩০) ও সহযোগী তার স্ত্রী ফাতেমা বেগম (২৭)। ভিকটিম উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ডাকুরবুনিয়া প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী।

    মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সে মার্চ উপজেলার নিজ গ্রামের বাড়িতে ওই শিক্ষার্থী এক সহপাঠীকে নিয়ে বসা ছিলেন। এসময় সেখানে আলামিনের স্ত্রী এসে ঐ দুই শিক্ষার্থীকে মাছ কাটার কথা বলে তাদের বাড়ি ডেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। এই কুপ্রস্তাবে রাজি না হলে দেশীয় অস্ত্র দেখিয়ে আলাআমিন মুখে গামছা চেপে শিক্ষার্থীকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় সহপাঠী সেখান থেকে দৌড়ে গিয়ে ভিকটিমের পরিবারকে জানায়। 

    পটুুয়াখালীর সদর থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন জানান, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। আর মেডিক্যাল পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ