ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব না

    ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩ মাসের মধ্যে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আইনি ও প্রক্রিয়াগত জটিলতার কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

    নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, 'জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তত ৬ মাস সময় প্রয়োজন।'

    তিনি জানান, বেশ কিছু আসনের সীমানা চিহ্নিতকরণ, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আসন সংখ্যা বাড়ানোয় সেখানে সীমানা চিহ্নিতকরণ একটি বড় সমস্যা।

    তবে ৩ মাসের মধ্যে সীমানা নির্ধারণ শেষ করা সম্ভব বলে মনে করেন তিনি। এ ছাড়াও, ভোটার তালিকা হালনাগাদ করা প্রয়োজন বলে জানান ওই নির্বাচন কর্মকর্তা। তার মতে, এসব জটিলতা ছাড়াও নির্বাচনী উপকরণ সংগ্রহ ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়াও অন্যতম বড় চ্যালেঞ্জ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ