ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • একাই নিলেন ৯০ ডোজের বেশি করোনা টিকা

    একাই নিলেন ৯০ ডোজের বেশি করোনা টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা প্রতিরোধে টিকা নেওয়া জরুরি। কোনো দেশে তিন, আবার কোনো দেশে চার ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে জার্মানির এক ব্যক্তি ঘটিয়েছেন এক ব্যতিক্রমী কাণ্ড। তিনি করোনার টিকার তিন কিংবা চার নয়, ৯০টির বেশি ডোজ নিয়েছেন। আর এ কাণ্ডের জন্য পুলিশ আটক করেছে তাকে। 

    এ ঘটনা নিয়ে গত রোববার প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই। তবে এতে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা।

     পুলিশের হাতে আটক হওয়ার আগে গত কয়েক মাসে ওই অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে তিনি করোনার ৯০টির বেশি ডোজ টিকা নিয়েছেন। স্যাক্সোনির একটি কেন্দ্রে পরপর দুদিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি।

    তবে করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য ওই ব্যক্তি এত টিকা নিয়েছেন তা কিন্তু নয়। তিনি করোনা টিকার সনদ নিয়ে রীতিমতো ব্যবসা করেছেন। খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি একের পর এক কেন্দ্র থেকে টিকা নিয়ে করোনার টিকা উৎপাদনের আসল ব্যাচ নম্বর সংগ্রহ করেন। পরে সেসব নম্বর করোনা টিকার ভুয়া সনদ তৈরিতে ব্যবহার করেছেন।

    শুধু তা-ই নয়, ওই অঞ্চলের যেসব বাসিন্দা টিকা নিতে আগ্রহী নন, তাদের কাছে তিনি সেসব সনদ উচ্চমূল্যে বিক্রি করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ