ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ভারতের নতুন পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা

    ভারতের নতুন পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রাকে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিচ্ছে দিল্লি। কোয়াত্রা বর্তমান পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হবেন, যিনি চলতি মাসের শেষে অবসরে যাচ্ছেন।

    সোমবার (০৪ এপ্রিল) নতুন পররাষ্ট্রসচিব হিসেবে বিনয় মোহন কোয়াত্রার নাম ঘোষণা করে মোদী সরকার। খবর এনডিটিভির।

    এ সংক্রান্ত্র সরকারি আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ কমিটি ৩০ এপ্রিল শ্রিংলার অবসরের পর তার জায়গায় পররাষ্ট্রসচিব হিসেবে কোয়াত্রার নিয়োগে অনুমোদন দিয়েছে।

    ১৯৮৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফসি) কর্মকর্তা বিনয় মোহন কোয়াত্রা। তিনি ওয়াশিংটন ও বেইজিংয়ে ভারতের কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ৩২ বছরের চাকরি জীবনে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    নেপালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি ২০১৭ সালের আগস্ট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ