ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৭৬ হাজার ছাড়াল

    বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৭৬ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৬ হাজার ১৯৫ জনে। মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ১৮ লাখ পাঁচ হাজার ২৬০ জন। এছাড়া সুস্থ হয়েছেন মোট ৪২ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৩৭৮ জন।

    এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৮ লাখ ৩২ হাজার ৬১২ জন। মোট মারা গেছেন ১০ লাখ আট হাজার ১৯৮ জন।

    আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৮৮ জনের।

    আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৮১৬ জন। ছয় লাখ ৬০ হাজার ২৬৯ জন মারা গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ