ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • প্রকৃতপক্ষে এটি গণহত্যা

    প্রকৃতপক্ষে এটি গণহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমার দেশে রাশিয়ার আগ্রাসন ‘পুরো জাতির ওপর নির্যাতনের’ সঙ্গে জড়িত। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এক দোভাষীর মাধ্যমে এ সাক্ষাৎকার দেন জেলেনস্কি। 

    তিনি বলেন, ইউক্রেনের জনগণ রাশিয়ার আজ্ঞাবহ হয়ে থাকতে চায়নি বলে তারা ধ্বংস ও নির্মূল হচ্ছেন। তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, রাশিয়ার কর্মকাণ্ড গণহত্যা সংঘটিত করে কিনা? 

    উত্তরে জেলেনস্কি বলেন, প্রকৃতপক্ষে, এটি গণহত্যা। এটি পুরো জাতি ও জনগণকে নির্মূলের প্রক্রিয়া। আমরা ইউক্রেনের নাগরিক। আমাদের দেশে একশর বেশি জাতির বসবাস। ‘এটি সব জাতিকে ধ্বংস ও নির্মূলের একটি প্রক্রিয়া’, যোগ করেন তিনি।

    আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের তিন হাজার ৪৫৫ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৪০০ জন নিহত আর দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া দেশটি ছেড়ে পালিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।

    ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে। ফলে দোনবাস অঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ