ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের মামলা নিষ্পত্তির নির্দেশ

    পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের মামলা নিষ্পত্তির নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ বছরের কন্যা শিশুকে নিজের জিম্মায় চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে স্ত্রীর করা মামলা নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগ এ নির্দেশ দেন।

    এর আগে গত ১৩ মার্চ বিষয়টি শুনানির জন্য তালিকায় এলে বাবার পক্ষে সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ ৩ এপ্রিল শুনানির জন্য ধার্য করেন।

    আদালতে বাবার সময় আবেদন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে মায়ের পক্ষে ছিলেন আহসানুল করিম, সঙ্গে ছিলেন আব্দুল কাইয়ুম ও সাবরিনা জেরিন।

    পরে আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, আজকে বাবার পক্ষের আইনজীবী মেয়েদী হাসান চৌধুরী অসুস্থতা জনিত কারণে সময় আবেদন করেন। পরে আদালত অবকাশের পর ৩ এপ্রিল দিন ঠিক করে দেন।

    তিনি বলেন, এর আগে পাঁচ বছরের মেয়েকে দেশের বাইরে না নিতে বাবা মুসফেক আলমের ওপর নিষেধাজ্ঞা এবং মায়ের জিম্মায় চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মা। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে হাইকোর্ট বাবার কাছে চার দিন এবং মায়ের কাছে তিন দিন থাকবে এমন রায় দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আমাদের দাবি আইন অনুযায়ী মা পুরোপুরি সন্তানকে কাছে পাবে। 

    ওই আপিলের শুনানির জন্য গত ১৩ মার্চ আপিল বিভাগের তালিকায় আসে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ