ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে ৪৪টি দেশে

    ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে ৪৪টি দেশে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে যে প্রজাতির (বি.১.৬১৭) করোনা পরিলক্ষিত হচ্ছে, সারাবিশ্বের কাছে তা উদ্বেগের বিষয়। এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে ৪৪টি দেশে। এই তথ্য হাতে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। কারণ প্রাথমিক গবেষণা অনুযায়ী, এই ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক।

    জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্টোবরে ভারতে প্রথম পাওয়া যায় কোভিড -১৯-এর বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট। বিশ্বে প্রায় ৪,৫০০ জনের নমুনায় মিলেছে এই নতুন রূপের করোনার খোঁজ। ভারতের বাইরে, মূলত ব্রিটেনে সংক্রমণের মাত্রা বাড়ার কারণ হিসেবে এই ভ্যারিয়েন্টকেই মনে করা হচ্ছে।

    এই সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টের আরও তিনটি উপ-প্রজাতি রয়েছে। প্রাথমিক কয়েকটি গবেষণায় এই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক জানা গেলেও সমস্ত উপ-প্রজাতির ক্ষমতা কতটা তা এখনও বোঝা যাচ্ছে না। আরও তথ্যের প্রয়োজন আছে। ভ্যারিয়েন্টগুলো আসল করোনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর।
    তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে টিকা, ওষুধ এবং চলতি চিকিৎসা পদ্ধতিতে দমন করা সম্ভব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ