ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ভারতে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

    ভারতে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে ১৪ দিনে ১২তম বারের মতো দাম বাড়ল জ্বালানি তেলের। রাজধানী দিল্লিতে আরও ৪০ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ভারতীয় মুদ্রায় ১০৩ টাকা ৮১ পয়সা, আগের দিন যা ছিল ১০৩ টাকা ৪১ পয়সা। এ নিয়ে গত ১৪ দিনে পেট্রোলের লিটারপ্রতি দাম বাড়ল ভারতীয় মুদ্রায় ৮ টাকা ৪০ পয়সা। আজ সোমবার ডিজেলের দাম লিটারে ৯৫ টাকা ৭ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৭ পয়সা হয়েছে। 

    দিল্লির খুচরা জ্বালানি বিক্রেতাদের মূল্য তালিকার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

    এনডিটিভি বলেছে, সারাদেশেই জ্বালানির দাম বেড়েছে। তবে রাজ্য সরকারের নির্ধারিত ট্যাক্স যোগ হওয়ার পর রাজ্য থেকে রাজ্যে দামের কিছুটা হেরফের আছে। 

    আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতায় সোমবার ৪২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ১১৩ টাকা ৪৫ পয়সা। পেট্রোলের দামের ক্ষেত্রে যা রেকর্ড। রেকর্ড গড়ার পথে ছুটছে ডিজেলও। আগের দিনের চেয়ে ৪০ পয়সা বেড়ে আজ ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ২২ পয়সায়। 

    সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার এই গতি নজিরবিহীন। শিল্পপতি থেকে আমজনতা সবারই প্রশ্ন, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে দাম?


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ