ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ওডেসায় শোনা গেছে আরও বিস্ফোরণের শব্দ

    ওডেসায় শোনা গেছে আরও বিস্ফোরণের শব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। খবরে বলা হয়, রোববার গভীর রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরীটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

    যদিও কৃষ্ণ সাগরের উপকূলে কৌশলগত এ শহরের কর্তৃপক্ষ স্থানীয় সংবাদমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি। ওডেসায় ১০ লাখ মানুষের বসবাস। যে শহরে রোববার সকালে হামলা চালিয়েছিল রাশিয়া।

    ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্রগুলো ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    রাশিয়া পরে জানিয়েছে, তারা একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যেখান থেকে ইউক্রেনের সেনাদের জ্বালানি সরবরাহ করা হতো।

    ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে। ফলে দোনবাস ও দক্ষিণাঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ