ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • শ্রীলঙ্কায় একযোগে ২৬ মন্ত্রীর পদত্যাগ

    শ্রীলঙ্কায় একযোগে ২৬ মন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যেই মন্ত্রিসভা থেকে একযোগে ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার রাতে এক বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

    তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে পদত্যাগপত্র জমা না দিলেও প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপাকসে পদত্যাগ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, তিনি আশা করছেন, এটি জনগণ ও সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সহায়তা করবে।

    এদিকে সরকারবিরোধী বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কার রাস্তায় দেশটির সেনারা অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা সরকারের জারি করা ৩৬ ঘণ্টার কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করছে। এ ছাড়া বিক্ষোভ দমনে করতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে।

    দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বর্তমানে তীব্র খাদ্য, জ্বালানি এবং অন্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছে। সঙ্গে রেকর্ড মুদ্রাস্ফীতি এবং বিদ্যুৎ বিপর্যয় তো আছেই। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এর আগে এমন সংকটে আর পড়েনি দেশটি।

    সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ দাবি করে গত বৃহস্পতিবার জনতা দেশটির রাজধানী কলম্বোতে থাকা প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে। পরদিন শুক্রবার বিক্ষোভ ঠেকাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থা জারি করেন। পরে শনিবার দেশব্যাপী ৩৬ ঘণ্টার কারফিউ জারি করে সরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ