ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইমরানের পরামর্শে সাড়া, সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট

    ইমরানের পরামর্শে সাড়া, সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট
    ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গিলের টুইটের বরাতে এমন খবরই দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

    পাকিস্তানের আরেক প্রভাবশালী গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে,  ইমরানের পরামর্শে সাড়া দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভি সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন। 

    এর আগে ডন জানিয়েছিল, ইমরান খান বর্তমান সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দিয়েছেন। ইমরান খানের দাবি,  তিনি আরও অনেকের কাছ থেকে বার্তা পেয়েছেন যারা জাতির সামনে হতে যাওয়া বিশ্বাসঘাতকতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই, ঘাবড়াবেন না। আল্লাহ পাকিস্তানকে দেখছেন।’

    ডন আরও জানিয়েছিল, এ সময় লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি প্রেসিডেন্টকে জানানোর কথা বলেছেন ইমরান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সবকিছুই জনগণের কাছে যাওয়া উচিত। নির্বাচন হবে, জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চান।

    এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার শিরোনামে বলেছে, ‘তাকে সরাতে চাওয়ার মুখেই নতুন নির্বাচন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’ খবরে বলা হয় ইমরান খান প্রেসিডেন্টের প্রতি পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট নাকচ করে দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট।

     

    সূত্র: জিও নিউজ, ডন, বিবিসি, আল জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ