ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • নরসিংদীতে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময়

    নরসিংদীতে রমজানে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদীর অডিটরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে মালিক চালক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

    সভায় প্রকৃত চালক ছাড়া না চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, যত্রতত্র যাত্রী উঠা-নামা না করা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করা, যত্রতত্র গাড়ি না থামানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় গাড়ির চালকগণ তাদের অভিমত ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এএইচএম জাহাঙ্গীর হোসেন, সভাপতি, নরসিংদী আন্তঃ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ