ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ইমরান খানের ভাগ্য জানা যাবে আজ

    ইমরান খানের ভাগ্য জানা যাবে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা আজ রোববার জানা যাবে। অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা দেশটির সংসদে।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার ইমরান খান তার কার্যালয়ে কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে কথা বলেন।

    অনাস্থা ভোটের ফলাফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘পুরো প্রক্রিয়াটিই যেখানে কলঙ্কিত সেখানে আমি কীভাবে ওই ফল মেনে নেব? নৈতিক কর্তৃত্বের বলে গণতন্ত্র পরিচালিত হয়-এই চক্রান্তের পর সেই নৈতিক কর্তৃত্ব কী আর অবশিষ্ট থাকে? আমাকে উৎখাত করার এই ষড়যন্ত্র পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নির্লজ্জ হস্তক্ষেপ।’

    ৩১ মার্চ ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের জন্য অধিবেশন শুরুও হয়। কিন্তু বিরোধীদের হট্টগোলে কয়েক মিনিট পরই অধিবেশন ফের রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম সুরি।

    বিরোধীদলগুলোর ‍অভিযোগ, ইমরান করোনা ভাইরাস মহামারির কারণে বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন। সরকারকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতা পূর্ণ করার যে প্রতিশ্রুতি দিয়ে ইমরান ক্ষমতায় এসেছিলেন, ওই প্রতিশ্রুতি পূরণেও তিনি ব্যর্থ হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ