ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৬১ লাখ ৭৪ হাজার

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৬১ লাখ ৭৪ হাজার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬২৮ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬ হাজার ৮৫৭ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জনে।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ১৫০ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮ হাজার ১৫৯ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৯৭ জন এবং মারা গেছেন ৩৩৯ জন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ