ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • অনাস্থা ভোটের ফল মানবেন না ইমরান খান

    অনাস্থা ভোটের ফল মানবেন না ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা ভোটের ফল মেনে নাও নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের যোগসাজশে অনাস্থা ভোটের নকশা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন পাক এই প্রধানমন্ত্রী।

    শনিবার নিজ কার্যালয়ে বিদেশি একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন ইমরান খান। দেশটির বিরোধী দলগুলো বলছে, করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করতে অথবা সরকারকে আরও স্বচ্ছ ও জবাবদিহি করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন ইমরান খান। যে কারণে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়েছে।

    সাংবাদিকদের সঙ্গে ইমরান খান কথা বলার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, ওয়াশিংটনের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করতে চায় পাকিস্তান।

    তবে এ বিষয়ে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।

    সূত্র: রয়টার্স।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ