ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • 'সারাবিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'

     'সারাবিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জেলা শহরের মসজিদ রোডস্থ এ মালেক কনভেনশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

    সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি উপজেলার শতাধিক সংবাদকর্মী এতে অংশ নেন।

    ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক ছিলেন- বিএফইউজের মহাসচিব দীপ আজাদ। বিশেষ আলোচক ছিলেন- বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

    সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটা শুধু দেশে নয়, জরিপ চালিয়ে জানা গেছে, ইউরোপের ১১টি দেশের ৬৩ শতাংশ মানুষ জানিয়েছিলেন, তারা গণমাধ্যমকে বিশ্বাস করেন না। কারণ এখনকার সংবাদপত্র কারও পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে।

    তাই বেশিরভাগ মানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক। সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভালো সাংবাদিক তৈরির জন্যও প্রয়োজন।

    আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ