ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা হজ করতে পারবেন, তবে...

    পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা হজ করতে পারবেন, তবে...
    মাহরাম বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই নারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন, তবে একটি শর্ত রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ৪৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সী নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


    এর আগে সৌদি সরকার বলেছিল, কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পরবেন। তবে তাদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনে যেতে হবে।


    তখন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীরা কঠোর সমালোচনা করেছিলেন এই সিদ্ধান্তের।


    সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মাহরামবিষয়ক সেই সিদ্ধান্ত থেকে সরে এল। সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান বলেছেন, পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সংশোধন করা হয়েছে।

    নতুন বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের করোনা ভাইরাসের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ