ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন-ট্রুডোসহ বিশ্ব নেতারা

    রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন-ট্রুডোসহ বিশ্ব নেতারা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনসহ বিশ্ব নেতারা। এরই মধ্যে সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে সেখানে রোজা শুরু হয়েছে।

    এক টুইটা বার্তায় বাইডেন বলেন, রমজান শুরু হওয়ায় ফার্স্ট লেডি জিল ও আমি যুক্তরাষ্ট্র থেকে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। এসময় রমজান কারীমে সবার সমৃদ্ধিও কামনা করেন তিনি।


    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পবিত্র রমজান মাসে সব নারী ও পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধি রক্ষায় কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

    এদিকে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো রমজানে নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। রোজা, প্রার্থনাসহ সব ধরনের কার্যক্রমের প্রতিফলন যাতে ভালোবাসার মানুষের ওপর পড়ে সে কামনাও করেন তিনি।

    তাছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান সব মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তিনি সবাইকে অভিনন্দনও জানান।

    পবিত্র রমজান কবে শুরু তা নিয়ে আগ্রহের অন্ত নেই ধর্মপ্রাণ মুসলিমদের। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন থেকে।


    সূত্র: দ্য হিন্দুস্তান টাইমসের


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ