ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • সার্বিয়ায় কয়লা খনি ধসে নিহত ৮

    সার্বিয়ায় কয়লা খনি ধসে নিহত ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্য সার্বিয়ার একটি কয়লা খনি ধসে ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। 

    বার্তা সংস্থা এপি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো নামে কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় খনিতে ৪৯ জন শ্রমিক কাজ করছিলেন। 

    আহত ১৮ জনকে দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাকের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ।

    প্রাথমিকভাবে জানা গেছে, বিশাল ওই কয়লা খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। একপর্যায়ে একাংশে ধস নামে। এতে খনির ভেতরে থাকা মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা আটকে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সাধারণ যে সরঞ্জাম ছিল, তা কাজে আসেনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। 

    এ ঘটনায় আজ শনিবার শোক দিবস ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, ১৯০০ সাল থেকে সোকো কয়লা খনিতে কাজ শুরুর পর থেকে বেশ কয়েকটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে। ১৯৯৮ সালে এক দুর্ঘটনায় ২৯ জন খনি শ্রমিক নিহত হয়েছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ