ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ‘৩ হাজার মানুষ সরানো হয়েছে মারিওপোল থেকে’

    ‘৩ হাজার মানুষ সরানো হয়েছে মারিওপোল থেকে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার মারিওপোল থেকে ৩ হাজারের বেশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকালে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

    শনিবার (২ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

    জেলেনস্কি বলেন, মানবিক করিডোর- ডোনেস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া দিয়ে এসব বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অবরুদ্ধ মারিওপোল থেকে বাস্তুচ্যুত ৬ হাজার মানুষের মধ্যে প্রায় অর্ধেক পালিয়ে গেছে।

    তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় আমরা (রাশিয়া-ইউক্রেন) পৃথকভাবে শহর থেকে আহত ও নিহতদের অপসারণের বিষয়ে একমত হয়েছি।  রাশিয়ানরা ইউক্রেনের শহরে বেশি দিন টিকবে না। তাই যারা তাদের সহযোগিতা করছেন, তাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য চূড়ান্ত ভাবে সতর্ক করা হচ্ছে।

    প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৮তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। নিহত হয়েছেন অসংখ্য মানুষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ