ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিল করল আমেরিকা

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিল করল আমেরিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থগিত নয়, এবার ভয়ঙ্কর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মিনিটম্যান-৩ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চূড়ান্তভাবে বাতিল করল মার্কিন সামরিক বাহিনী।

    পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম প্রায় ১০ হাজার কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক অস্ত্রাগারের একটি মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়।

    গত ২ মার্চ প্রথম এর পরীক্ষামূলক উৎক্ষেপণ স্থগিত করে আমেরিকা, যখন ইউক্রেন উত্তেজনার জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেন।

    সে সময় মার্কিন কর্তৃপক্ষ বলেছিল, শুধুমাত্র ইউক্রেন সংকটের এই সময়ে রাশিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা কমানোর উদ্দেশ্যেই এই পরীক্ষা কিছুটা বিলম্বিত করা হচ্ছে। 

    মার্কিন বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষাও বাতিল করা হয়েছে ওই একই কারণে। তবে তিনি এও বলেছেন, “মার্কিন বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের কৌশলগত বাহিনীর প্রস্তুতিতে আত্মবিশ্বাসী।”


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ