ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ‘বিশ্বাসঘাতক’ দুই জেনারেলকে বরখাস্ত করলেন জেলেনস্কি

    ‘বিশ্বাসঘাতক’ দুই জেনারেলকে বরখাস্ত করলেন জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগে সেনাবাহিনীর দুই জেনারেলকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

    এরা হলেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান নাওমভ আন্দ্রেই ওলেহোভিচ ও বাহিনীর খেরসন শাখার প্রধান ক্রিভোরুশকো সেরহেই ওলেকসান্দ্রোভিচ।

    বরখাস্ত দুই জেনারেলকে ‘খলনায়ক’ হিসেবে উল্লেখ করে জেলেনস্কি হুঁশিয়ারি দেন— ইউক্রেনের সেনাবাহিনীর আরও কয়েকজন কর্মকর্তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। পরবর্তিতে সময়মতো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

    বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আজ আমি দেশের সেনাবাহিনী থেকে দুই খলনায়ককে বরখাস্ত করেছি। এই মুহূর্তে সব বিশ্বাসঘাতকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সময় আমার নেই; তবে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে এবং সময়মতো তাদেরকে শাস্তি দেওয়া হবে।’

    সেনা কর্মকর্তাদের হুঁশিয়ার করে ভিডিওবার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের মধ্যে এখনও যারা এই সিদ্ধান্ত নিতে পারেননি যে তাদের মাতৃভূমি আসলে কোথায় এবং ইউক্রেনের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেওয়া সত্ত্বেও তার লঙ্ঘণ করেছেন, যে কোনো সময় তাদেরকে চাকরিচ্যুত করা হবে। যথেচ্ছাচারী সেনা কর্মকর্তাদের কোনো জায়গা ইউক্রেনের সেনাবাহিনীতে নেই।’

    পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযান শুরুর দু’দিন আগে, ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। 

    ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ও প্রধান বন্দরনগরী বর্তমানে রুশ বাহিনীর দখলে আছে। গত ৩ মার্চ শহরটির দখল নেয় রুশ সেনারা।

    একসময়ের সোভিয়েত রাষ্ট্র ইউক্রেন ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়; কিন্তু তার পর থেকেই ইউক্রেনের মূল জনগোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় দেশটিতে বসবাসরত রুশভাষী জনগোষ্ঠীর।

    ইউক্রেনের মোট জনসংখ্যার ৩০ শতাংশেরও বেশি জাতিগতভাবে রুশ। বহুবছর ধরে তারা ইউক্রেন থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চাইছে এবং স্বাধীনতার পর থেকে শুরু হওয়া এই দ্বন্দ্বে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৫ লাখ মানুষ।

    সূত্র: সিএনএন


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ