ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গভীর সঙ্কটে শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ, সংঘর্ষ

    গভীর সঙ্কটে শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ, সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাদ্য, জ্বালানি আর বিদ্যুৎ সঙ্কট তীব্র আকার ধারণ করার প্রতিবাদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বাসার সামনে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করেছে শ্রীলঙ্কানরা।

    ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলে ও বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। কারফিউ জারি করা হয়েছিল।

    এই ঘটনাকে উগ্রপন্থি ঘটনা বলে মন্তব্য করেছে গোতাবায়া। তবে বিক্ষোভকারীরা বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়লেই পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।


    শ্রীলঙ্কানদের বর্তমানে ১৩ ঘন্টার বেশি সময় লোডশেডিংয়ে থাকতে হচ্ছে। খাদ ও প্রয়োজনীয় ওষুধের সঙ্কটও তীব্র। আর একারণেই দিনে দিনে গোতাবায়ার প্রশাসনের ওপর অতিষ্ট হয়ে উঠেছে মানুষ। 

    বৃহস্পতিবার রাতের ঘটনায় শুক্রবার সকালে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশ। তাবে তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। 


    সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ