ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • র‌্যাব-৮ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    ছবি : গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী ,ইনসেটে উদ্ধারকৃত মাদক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার মাদক বিরোধী এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন কামাল মৃধা (৩৭) ও নাছির তালুকদার (৩৮)। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা।

    এক পর্যায়ে বিকাল সোয়া ৫ টার দিকে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থেকে সাহেবপুরগামী সড়ক সংলগ্ন স্থান থেকে উল্লিখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতার হওয়া মোঃ কামাল মৃধা বাকেরগঞ্জের ফলাঘর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ নাছির তালুকদারের বাড়ি একই থানার সাহেবপুর গ্রামে। তার বাবার নাম হোসেন তালুকদার (মৃত)।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ