ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • ভোলায় লঞ্চঘাট থেকে মাকে নিতে এসে প্রাণ গেল ছেলের

    ভোলায় লঞ্চঘাট থেকে মাকে নিতে এসে প্রাণ গেল ছেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লঞ্চঘাট থেকে মাকে নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. ইয়ামিন (২০) নামে এক কিশোর। আজ শুক্রবার (১ এপ্রিল) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত ইয়ামিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. মিজানুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর ভোরবেলা ৯৯৯ নম্বরে কল পেয়ে ভোলা ফায়ার সার্ভিস তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

    ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন ও ভোলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. হারুন জানান, শুক্রবার রাত ৩টার দিকে ইয়ামিন একটি মোটরসাইকেল নিয়ে দৌলতখান উপজেলা মধ্য জয়নগর ইউনিয়ন থেকে তাঁর মাকে ভোলা লঞ্চঘাট থেকে আনতে যায়। পথিমধ্যে ভোলা চরসামাইয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এবং ইয়ামিন ঘটনাস্থলেই মারা যায়। পরে এক পথচারী তাঁর রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দিলে ভোলা ফায়ার সার্ভিস তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ