ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মেয়েটার কান থেকে বেরিয়ে এলো কাঁকড়া!

    মেয়েটার কান থেকে বেরিয়ে এলো কাঁকড়া!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ভিডিও ফুটেজ দেখে হাজারো দর্শকের ভয়ে কেঁপে উঠেছেন নিঃসন্দেহে। সেখানে দেখা যায়, এক নারীর কানের ভেতর থেকে আস্ত এক কাঁকড়া বেরিয়ে এলো। ভিডিওটি সোশাল প্লাটফর্ম টিকটকে শেয়ার করেছেন এক ব্যবহারকারী।  

    ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর ঘটনা এটি।

    সান জুয়ানে এক নারী ডাইভিং মাস্ক লাগিয়ে পানির নিচে সাঁতরাচ্ছিলেন, যাকে বলা হয় স্নোরকেলিং। আর  ওই সময়ই নাকি ছোট আকারের একটি কাঁকড়া তার কানের ফুটোয় আশ্রয় নেয়।
      
    ভিডিওতে দেখা যায়, মেয়েটার এক বন্ধু কানের ভেতরে লুকিয়ে থাকা আগন্তুককে বের করার প্রয়াস চালাচ্ছেন। এ কাজে টুইজারের সহায়তা নিয়েছেন তিনি। টুইজার কানের ভেতর ঢুকিয়ে কাঁকড়াটিকে টেনে বের করার চেষ্টা করেন তিনি। বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টার পর বোধহয় কাঁকড়া মহাশয়ের বোধোদয় হয় যে, তিনি পানির নিচের কোনো নিরাপদ কুঠুরিতে আশ্রয় নেননি। ভুল জায়গায় এসেছেন। একপর্যায়ে সে অনেকটা লাফ দিয়ে বাইরে চলে আসে। মেয়েটি অনেকটা আতঙ্ক মেশানো কণ্ঠে বলছিলেন, 'ওটা কী?' বুঝতে পেয়ে চিৎকার শুরু করেন। সেখানেই শেষ হয় ভিডিওটি।  

    দি ইনডিপেন্ডেন্ট জানায়, এই ভিডিও ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৩ লক্ষবার দেখা হয়েছে এটি। মন্তব্যকারীদের অনেকেই আতঙ্কিত হয়েছেন। বলেছেন, এটা যেন এক 'দুঃস্বপ্ন' যা বাস্তবে ঘটে গেছে।  

    মেয়েটির নাম ডেইজি ওয়েস। জানিয়েছেন, এই বাজে অভিজ্ঞতা অবশ্য তাকে পানির মজার সব খেলা থেকে বিরত রাখতে পারেনি। পরদিনও ছুটেছেন কায়াকিং করতে। তবে যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রতি ডেইজির অনুরোধ, স্নোরকেলিং করার আগে অবশ্যই দুই কানে এয়ারপ্লাগ পরে নিতে হবে।  

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ