ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা
  • লালমোহনে চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগ 

    লালমোহনে চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বসতঘরের চারদিক দখল করে একটি পরিবারের চলার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর গ্রামের হাসানুজ্জামান বাড়ির আবুল কাশেম। 

    তিনি বলেন, তাদের ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে একই বাড়ির আব্দুল মালেক, আব্দুর রহিম ও মো. নাজিমসহ কয়েকজন। তার দাবী মোট ৬৮ শতাংশ জমির মধ্যে কেবল ঘরভিটা ছাড়া বাকি জমি মালেক গংরা জোরপূর্বক দখল করে রেখেছেন। স্থানীয় শালিস মিমাংশায় ৬৮ শতাংশ জমি আবুল কাশেম পাওনা বলে কয়েকবার এ ঘটনায় রায় দিলেও তা মানতে নারাজ মালেক গংরা। আবুল কাশেম রিহ্যাব থেকে একটি ঘর পেয়ে ওই জমিতে তা উত্তোলন করে বসবাস শুরু করেন।  ঘরের পিছনে রান্নঘর করতে গেলে আ: মালেকরা তাতে বাধা দেয় এবং রানাঘর ও শৌচাগার করতে দেয়নি। এমনকি তার ঘরের চারপাশ অবরুদ্ধ করে রাখে। 

    এ ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী আবুল কাশেম ও তার পরিবার।  এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য আব্দুল মালেকের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার আত্মীয় শফিজল বলেন একযুগ ধরে উক্ত সম্পতির শালিস বিচার চলে আসছে। তবে সমস্যার সমাধান হয়নি।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ