ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাশিয়ার তেলের গুদামে হামলার অভিযোগ

    রাশিয়ার তেলের গুদামে হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার বেলগরদ শহরের তেলের গুদামে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করেছেন শহরটির আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। খবর বিবিসির।

    ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার শহরের একটি তেলের গুদামে হামলা চালিয়েছে।

    টেলিগ্রাম চ্যানেলে গ্ল্যাডকভ বলেন, শুক্রবার সকালে তেলের গুদামে যে আগুন লেগেছে তার কারণ হলো ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে চালানো হামলা।

    তিনি জানান, এ হামলায় দুজন আহত হয়েছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।

    শহরটির আঞ্চলিক গভর্নর আরও জানান, আশপাশ থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ