ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রাশিয়া-ইউক্রেন বৈঠক নিয়ে যা বললেন এরদোগান

    রাশিয়া-ইউক্রেন বৈঠক নিয়ে যা বললেন এরদোগান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইস্তান্বুলে অনুষ্ঠিত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক শান্তি প্রক্রিয়ায় ‘অর্থপূর্ণ গতি’ দিয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৃহস্পতিবার ফোনালাপে এরদোগান এ কথা বলেন।

    এরদোগানের প্রেস অফিস টুইটারে জানায়, প্রেসিডেন্ট (এরদোগান) বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ইস্তান্বুলে অনুষ্ঠিত বৈঠক যুদ্ধের সমাপ্তি ও এর ফলাফলের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ গতি যোগ করেছে। ফোনালাপে জেলেনস্কি এ বৈঠক আয়োজনের জন্য এরদোগানকে ধন্যবাদ জানান।ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এরদোগান।

    ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এর পর থেকে দেশটির বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে রুশ সেনারা। তবে যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলেও চেষ্টা চালাচ্ছে দেশ দুটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ