ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লক্ষ্মীপুরে ভারতীয় নাগরিক আটক

    লক্ষ্মীপুরে ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রাজেশ (৫৪) নামে এক ভারতীয় নাগরিককে আটকের পর জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রায়পুর বামনী এলাকা থেকে ভারতীয় নাগরিক রাজেশকে আটক করা হয়। 

    পুলিশ জানায়, ভারতীয় ওই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে রায়পুর বামনী এলাকা থেকে রাজেশকে আটকের পর থানা হেফাজতে নিয়ে আসা হয়। আটক রাজেশ হিন্দি ভাষায় কথা বলতেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    স্থানীয়রা জানায়, রায়পুর উপজেলার সাগরদি গ্রামের একটি চা দোকানের সামনে ২৯ মার্চ মধ্যরাতে রাজেশ ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তার পরিচয় জানতে চান তারা। কিন্তু রাজেশ বাংলা ভাষা না বুঝে হিন্দিতে কথা বলেন। পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাজেশকে আটক করে। 

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, রাজেশকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চার-পাঁচ দিন আগে যশোর সীমান্ত পার হয়ে তিনি বাংলাদেশে আসেন বলে জানান। ঘুরতে ঘুরতে তিনি রায়পুরে চলে আসেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ