ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এস কে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা

    এস কে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা
    সুরেন্দ্র কুমার সিনহা। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মাহবুব হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

    সংবাদ সম্মেলনে দুদকের সচিব জানান, দেশে থাকার সময় এস কে সিনহা নানাভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেন। পাচার করা এই টাকার পরিমাণ ২ লাখ ৮০ হাজার ডলার। পাচার করা এই অর্থ দিয়ে সিনহা যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি তিনতলা বাড়ি কিনেছেন। আপন ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে এস কে সিনহা বাড়িটি কিনেছেন বলেও জানান মাহবুব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ