ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা
  •  লালমোহনে জাটকা সংরক্ষণ উপলক্ষে র‌্যালি 

     লালমোহনে জাটকা সংরক্ষণ উপলক্ষে র‌্যালি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলা জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার  দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের  সহযোগিতায় লালমোহন উপজেলা মৎস্য অফিস এর সামনে  থেকে র‌্যালি বের হয়ে  শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় । পরে লালমোহন উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -৩  আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

    এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম,  লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস সহ আরো অনেকে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ