ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নাজিরপুরে মামাকে খুন, ভাগ্নের দণ্ড কমে যাবজ্জীবন

    নাজিরপুরে মামাকে খুন, ভাগ্নের দণ্ড কমে যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলার যোলশত গ্রামে মামাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাগ্নের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

    মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও আসামির ফৌজদারি আপিল খারিজ এবং জেল আপিল নিষ্পত্তি করে বুধবার (৩০ মার্চ) রায় দেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি জাহিদ সরওয়ারের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।

    আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী পুর্নেন্দু বিকাশ দাশ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহম্মেদ হিরু।

    দণ্ডপ্রাপ্ত নিবাস চন্দ্র শীল পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের মৃত সুখরঞ্জন শীলের ছেলে।

    জানা যায়, আসামি নিবাস তার মামা হেমলাল শীলের কাছে এক লাখ টাকা পেতেন। ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর নিবাস পাওনা টাকার জন্য মামার বাড়িতে যান। ওইদিন বিকেলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নিবাস ছুরি দিয়ে হেমলালকে হত্যা করেন।

    এ ঘটনায় করা মামলার বিচার শেষে ২০১৬ সালের ১৫ জুন পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া আসামির মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

    রায়ের পরে সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহম্মেদ হিরু জানান, আসামি জবানবন্দিতে বলেছেন মায়ের অসুস্থতার কারণে মামার কাছ থেকে টাকা আনার জন্য গিয়েছিলেন। আর তার মামাকে ভয় দেখাতে চেয়েছিলেন। কিন্তু ছুরির আঘাতে মামা মরে যাবেন সেটা কল্পনা করতে পারেননি। অর্থাৎ হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত নয়। এসব কারণ এবং আসামির বয়স বিবেচনায় তার দণ্ড কমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ