ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • মনপুরায় লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা 

    মনপুরায় লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্থিক অসচ্ছল ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারী খরচে আইনি সেবা দিতে ভোলার মনপুরায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সন্ধায় ৬ টায় উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।  

    পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাব্বির মো. খালিদ। সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

     পেশকার মো. আকতার হোসেন বিপ্লব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহম্মদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. তানজিয়া আফরোজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. রাসেল আহম্মেদ ভুইয়া  প্রমুখ।  

    পরে এক ভিডিও বার্তার মাধ্যমে জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক সকলকে শুভেচ্ছার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সেবা নেওয়ার আহবান জানান। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ