ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • ২৪ ঘন্টার মধ্যেই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

    ২৪ ঘন্টার মধ্যেই হত্যা মামলার আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলা উপজেলার ছাড়াবাড়ি এলাকার শাহিন (৩২) হত্যা ঘটনায় মামলার মূল আসামিকে ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।

    বুধবার (৩০ মার্চ) সকাল ১১ টায় মোংলা থানায় সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

     সংবাদ সন্মেলনে জানানো হয়, গত ২৮ মার্চ রাত আনুমানিক ৮টায় সংবাদ পাই মোংলা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে স্থানিয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

    সংবাদ পেয়ে মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল এবং মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যান এবং ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। 

    এ ঘটনায় মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মোংলা থানায় মামলা করেন নিহত মো. শাহীনের বোন খাদিজা বেগম। মারুফের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়। যার মামলা নং-২২/৬৫, ধারা ৩০২-৩৪,পেনাল কোড রুজু করা হয়। 

    সংবাদ সন্মেলনে বলা হয় , বাগেরহাট জেলা পুলিশ সুপার কে,এম,আরিফুল হক এর নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজা, এস আই দেবোজিৎ,  এস আই বাহারুল ও এস আই মিকাইল গোপন সংবাদের আসামী খুলনা জেলার কয়রা উপজেলার আঃ রশিদ এর ছেলে মারুফ ( ৩২) কে কয়রা থানাধীন উত্তর বেতকাশী বাজার এলাকা হতে ২৯ মার্চ সন্ধ্যায় গ্রেফতার করে মোংলা থানায় নিয়ে আসা হয়।  পরে মারুফের দেখানো ও সনাক্তমতে ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার মারুফের বাড়ি কয়রায় হলেও তিনি মোংলা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকেন। তার বন্ধু নিহত শাহীনও ছাড়াবাড়ি এলাকায় থাকতেন।

    সংবাদ সন্মেলনে আরো বলা হয়, আসামী মারুফ (৩২) এর সাথে আনুমানিক ৭/৮ বছর আগে মোছাঃ নাদিরা খাতুন (২৬) এর বিবাহ বিচ্ছেদ ঘটে। দাম্পত্য বিভিন্ন বিরোধের জের ধরে মারুফের সাথে তার স্ত্রী নাদিরার বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে নিহত শাহিন মারুফের তালাকপ্রাপ্ত স্ত্রী নাদিরাকে বিবাহ করে। বিবাহের পর থেকেই মারুফ বিবিন্ন সময় শাহিন ও নাদিরাকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেয়। তারই ধারাবাহিকতায়  সোমবার (২৮ মার্চ) আনুমানিক সন্ধ্যা ৭:১০ মিঃ এ হত্যার ঘটনা ঘটে।

    সংবাদ সন্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজাসহ পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ