ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিন পানি নে‍ই রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীদের ভোগান্তি নারায়ণগঞ্জে গ্যাসলাইনের বিস্ফোরণে বাউফলের একই পরিবারের ৫ জনের মৃত্যু বরিশালে ২৮৯ পিস ইয়াবাসহ আটক ৩ চাঁদাবাজ ধরতে ‘অলআউট’ অ্যাকশনে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রেফতার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেবাচিমে ২শ’ টাকা না পেয়ে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন আখতারুজ্জামান খান   ভাষানচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু’র ইন্তেকাল রূপাতলী বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের সংঘর্ষ, আহত ৪ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
  • মাদ্রাসা থেকে ফেরার পথে রিকশা চাপায় প্রাণ গেল শিশুর

    মাদ্রাসা থেকে ফেরার পথে রিকশা চাপায় প্রাণ গেল শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে ব্যাটারী চালিত অটোরিকশা চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  নিহত শিশুর নাম সামিউল ইসলাম নাদিম (৬) সে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে এবং জেলা শহর মাইজদীর হাউজিং ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।  

    মঙ্গলবার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে মইজদী হাউজিং সেন্ট্রাল সড়ক এলাকার লেবুর দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী রহমত উল্যাহ ভূঞা জানান,নাদিম মাদ্রাসা ছুটির পর আনুমানিক পৌনে ১২টার দিকে বাসায় ফিরছিলেন। ফেরার পথে লেবুর দোকান এলাকায় সড়ক পার হওয়ার সময় আসস্মিক বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।  এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    ওসি আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ