ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সেচের পানি না পেয়ে আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

    সেচের পানি না পেয়ে আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমিতে সেচের পানি না পেয়ে বিষপান করা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই কৃষকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে দু’জন কৃষকের মৃত্যুর কারণ ও সময়মতো সেচের পানি না পাওয়ার কারণ উদঘাটন করে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক আদেশ পত্র থেকে এ তথ্য জানা যায়।

    চার সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুকে। আর সদস্য হিসেবে রয়েছেন- রাজশাহীর জেলা প্রশাসক, রাজশাহী প্রতিনিধি; বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) মো. সাজ্জাদ হোসেন ও বিএমডিএ নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।

    জানা যায়, বোরো ধানের জমিতে সেচের পানির জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও পানি পাচ্ছিলেন না রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষক অভিনাথ মারান্ডি (৩৬) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭)। ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই অভিনাথ ও রবি একসঙ্গে কীটনাশক পান করেছিলেন। সেদিন রাতে বাড়িতেই মারা যান অভিনাথ। রবিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনিও মারা যান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ