ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • যেসব খাবার ক্যালসিয়ামের চাহিদা মেটায়

    যেসব খাবার ক্যালসিয়ামের চাহিদা মেটায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাধারণত আমরা শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য দুধকেই আমাদের খাদ্য তালিকায় রাখি। কিন্তু আবার অনেকেই দুধ খেতে পছন্দ করেন না। তাদের শরীরের তো ক্যালসিয়ামেরও প্রয়োজন। তাই আজকের এই প্রতিবেদনে এমন কিছু খাদ্যের তালিকা দেওয়া হল যা আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করবে।

    তোকমার বীজ
    ৪৫ গ্রাম তোকমা বীজে থাকে এক গ্লাস দুধের সমান ক্যালসিয়াম। তোকমা বীজে প্রোটিন ও ফাইবারও থাকে।

    তিলের বীজ
    ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপারে সমৃদ্ধ হয় তিলের বীজ। মাত্র ৩০ গ্রাম তিলের বীজে থাকে ৩০০ মিগ্রা ক্যালসিয়াম।

    বাদাম
    ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন ই-তে সমৃদ্ধ হয় আমন্ড। তার সাথে রয়েছে ক্যালসিয়াম। যার ফলে উচ্চ রক্তচাপ, শরীরের চর্বি এবং বিপাকীয় রোগের অন্যান্য ঝুঁকির কারণগুলি কমাতে সহায়তা করে আমন্ড।

    সবুজ শাকসবজি
    যেকোনও সবুজ শাক পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ১৫০ থেকে ২০০ গ্রাম শাক-সবজি গ্রহণ করলেই আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করা সম্ভব।

    ক্যালসিয়ামের আরও কিছু দুর্দান্ত উৎস হল সজিনা, বাদাম, ডুমুর, ব্রকোলি, মিষ্টি আলু, সূর্যমুখী বীজ, ঢেঁড়স, কমলা এবং আরও অনেক খাবার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ