ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • পুলিশ দেখে বোরকা দিয়ে 'মাস্ক' !

    পুলিশ দেখে বোরকা দিয়ে 'মাস্ক' !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে চলায় আজ সোমবার থেকে দেশব্যাপী লকডাউন চলছে। প্রথম দিনটি ছিল একেবারেই ঢিলেঢালা। রাস্তায় শুধু বাসের দেখা ছিল না। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিক্সা সবই চলেছে। মানুষ যেন কিছুই হয়নি- এমন ভাব নিয়ে রাস্তায় নেমেছে। আবার অনেকে নেমেছে প্রয়োজনে। চট্টগ্রামে তেমনি দুই যাত্রী পুলিশের নজরে পড়েন। 

    চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে এই ঘটনার সচিত্র বর্ননা করা হয়েছে। ঘটনা বর্ননায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার জানিয়েছেন, 'সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম 'মাস্ক'। সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের  মুখেও। আমি থামার সংকেত দিতেই মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন।' 

    'আমাদের মাস্ক সংক্রান্ত প্রশ্নবাণ থেকে আপাতত মুক্তি মিলেছে তার। কিন্তু পুরুষটি? তিনি কি করে নিজেকে বাঁচাবেন! তার তো আর নিকাব বা এ ধরনের কিছু নেই। হাতের কাছে কোন কিছু খুঁজে না পেয়ে অগত্যা নারী সহযাত্রীর বোরকার স্কার্ফ দিয়েই....! পুলিশের হাত থেকে বাঁচা ভীষণ জরুরি, করোনা ভাইরাস থেকে নয় কিন্তু!'


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ