ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • তাকে অপহরণ করেছিল ভিনগ্রহবাসী!

    তাকে অপহরণ করেছিল ভিনগ্রহবাসী!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরে। স্থানীয় গ্র্যান পলা নামের এক নারী দাবি করছেন পঞ্চাশবারেরও বেশি সময় ভিনগ্রহের প্রাণী এলিয়েন তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। ছোটকাল থেকে তার এই লড়াই চলে আসছিল বলে জানিয়েছে ওই নারী।

    এলিয়েনরা অপহরণের পর ওই নারীর শরীরে যে আঘাতের চিহ্ন রয়ে গেছিল তা দেখান পলা। সেই সঙ্গে এলিয়েনরা দেখতে কেমন রুপালি রঙের হয় সেই ছবি আঁকেন তিনি। পলা বলেন, আমার সাথে ৫২টি অলৌকিক ঘটনা ঘটেছে। আমি বুঝতেও পারি না যে আমার সাথে কিছু হতে যাচ্ছে। অনেকেই আমরা কথা বিশ্বাস করে না তবে আমি প্রমাণ দিয়েছি।

    ৫০ বছর বয়সী পলা বলেন, আমি মহাকাশযানের ভেতরে ছিলাম এবং এলিয়েন আমাকে অবিশ্বাস্য সব প্রযুক্তি দেখাতে শুরু করে। তারা আমাকে সুন্দর একটি নদী দেখিয়েছিল যা পরেই কালো হয়ে যায়, নীল আকাশ রক্তাক্ত লালে পরিণত হয় তারপর আমার মনে হয় সিনেমার কথা। এরপর মুখে ঘা ও হাতে দাগ নিয়ে বাড়ি ফেরেন পলা।

    ১৯৮২ সালে প্রথম এলিয়েন দেখার দাবি জানান পলা। তিনি বলেন, প্রথমে আমার মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। আমি একটি অতিরিক্ত হাত দেখতে পেলাম যা বুমেরাং হচ্ছে, এরপর নীল, সবুজসহ তিন রঙের আলো দেখতে পেলাম। আমি দৌড়ানোর চেষ্টা করলাম কিন্তু বারবার মনে হলো মাটিতে ডুবে যাচ্ছি। আমার পরিবারের মতে আমি চার ঘণ্টা নিখোঁজ ছিলাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ