ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক

    লালমোহনে মটরসাইকেল চোর চক্রের ২ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে সিহাবুর রহমান তিস্তা (১৯) ও মো. রোহান সিকদার (২৩) নামের মটর সাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরিকৃত মোটর মটরসাইকেলটি। 

    জানা যায়, গত শুক্রবার (২৫ মার্চ) জুমার নামাজ পড়তে যায় লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ড কলেজ পাড়ার বাসিন্ধা প্রভাষক মো. মাহাবুবুর রহমান সেলিম। সেলিম নিজের ব্যক্তিগত হিরো এসিভার ১৫০ সিসি  মটরসাইকেলটি কলেজ পাড়ায় নিজ বাসার সামনে রেখে মসজিদে জুমার নামাজ আদায় করতে যায়। জুমার নামাজ শেষে এসে দেখে মটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করেও মটরসাইকেলটি পাওয়া যায়নি। পরে বাসার সিসি ক্যামেরা দেখে চোর সিহাবুর রহমান তিস্তা হায়দার কে সনাক্ত করে লালমোহন থানা পুলিশ এবং তাকে আটক করে। সিহাবুর রহমান তিস্তা লালমোহন পৌরসভার কলেজপাড়া ৭নং ওয়ার্ডের সিরাজ হায়দারের ছেলে। আটক তিস্তার স্বীকারোক্তিতে চরফ্যাশন উপজেলা থেকে চোরাইকৃত মোটর সাইকেলসহ মো. রোহান সিকদার কে আটক করে পুুলিশ। মো. রোহান শিকদার চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার জাহানপুর এলাকার মৃত দুলাল শিকদারের ছেলে। 

    আটককৃতদের নামে ২৮ মার্চ  লালমোহন থানায় ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার নং ১৭।  লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান আটককৃতদের নামে মামলা করা হয়েছে এবং ভোলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।     
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ